নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার (০৬ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের বিভিন্ন এলাকায় এ ইফতার বিতরণ করে ৫ দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন শহরের বিবিরোড, উকিলপাড়া, ১নং ও ২নং রেলগেইট এলাকায় ভ্রাম্যমাণ দুঃস্থ পথচারী ও সমাজের পিছিয়ে পড়া ৩শ’ জন মানুষদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা রোভার কমিশনার এস এম আরিফ মিহির।

এর আগে ৫দিন ব্যাপী এ ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা সরকারি গণগ্রন্থগারের সাবেক লাইব্রেরিয়ান ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ভাইস চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু।

ইফতার বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি আরিফ মিহির বলেন, রমজানের আত্মত্যাগ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও এ কর্মসূচি গ্রহন করায় আমি সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাচ্ছি।

এছাড়া ইফতার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ মহৎ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ সভাপতি হরি সাহা, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথ, যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, জেলা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক পিন্টু রায়,মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, তপন চন্দ্র ধর,সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক সুজন দাস,সহ সভাপতি অবনী হালদার, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু, গৌতম দত্ত, কোষাধ্যক্ষ পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস,বিপুল পোদ্দার, বন্দর উপজেলার যুব ঐক্য পরিষদ সভাপতি তুলশী ঘোষ,সদর উপজেলার নেতা গোবিন্দ চন্দ্র দাস, কিশোর দাস পঞ্চবটী, মহানগর নেতা কৃষ্ণপদ মজুমদার, সত্যরঞ্জন দেবনাথসহ সংগঠনের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..