নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা

নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ব্র্যাক রিজিওনাল অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশান্ত সরকার। সভার শুরুতে “স্বপ্নের নামে প্রতারণা, সমুদ্রপথে বিদেশে যাব না” শীর্ষক প্রতিপাদ্যের ওপর স্বাগত বক্তব্য দেন সুমন চৌধুরী। পরে মূল প্রবন্ধ ও সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন সাহিদা আক্তার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রধান জেলা কর্মকর্তা শ্যামল চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রণজিৎ মোদক, রিক্তা সাহা, নুরুল আলম ও মাহাবুব রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বিশেষ করে প্রতারণার ফাঁদে পা দিয়ে সমুদ্রপথে বিদেশগামী হওয়ার ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়, যা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..