জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা!

জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে ইমতিয়াজ রহমান রাফি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে জামতলার হিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাফি পরিবহন শ্রমিক নেতা হাজী মো. বজলুর রশীদ রিপনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে হাজী রিপন ও তাঁর ছেলে রাফিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা আদালত থেকে জামিনে মুক্তি পান। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানিয়েছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে রাফির বিরুদ্ধে সাত থেকে আটটি মামলা রয়েছে।

রাফির বাবা হাজী রিপন জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তাঁকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে তিনি জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

২০১৮ সালের ২৫ জানুয়ারি জামতলার বাসা থেকে ২২০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় হাজী রিপন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জামিনে মুক্তি পান রিপন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..