ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং!
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং! ফতুল্লায় বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির বর্ণাঢ্য দাওয়াতি র‍্যালি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া! সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের

ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং!

ফতুল্লার চরবক্তাবলী এলাকায় মাহবুব রহমান মুকুলের বায়নাকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ব্যবসায়ী রুবেল, শাহীন ও সুমন গংয়ের বিরুদ্ধে। বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ওই জমিতে নির্মাণকাজ শুরু করেন শাহীন গং। এমনটাই অভিযোগ করেছেন মুকুল।

মাহবুব রহমান মুকুল জানান, চরবক্তাবলী মৌজার সিএস দাগ নম্বর ২৫০২, এসএ ২৪৯২ এবং আরএস ৭৯৫২ নম্বর দাগের ৪৪ শতাংশ জমি তিনি বায়নাসূত্রে মালিক হয়েছেন। কিন্তু জমির পেছনে থাকা গার্মেন্টস ব্যবসায়ী বর্তমান বায়নাকৃত জমির পেছনের অংশের দাগ, অর্থাৎ আরএস ৭৯৪৮ নম্বর দাগের জমির মালিকের কাছ থেকে বায়নাসূত্রে মালিক হয়েছেন। কিন্তু টাকার জোর, পেশিশক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাব দেখিয়ে তাঁর বায়নাকৃত দাগের জমিটি দখলে নিচ্ছেন তাঁরা।

তিনি আরও জানান, এই দাগের সামনের অংশের জমিটি মালিকের সঙ্গে বায়নাসূত্রে ক্রয় করার পর থেকেই পেছনের দাগের জমির বায়নাসূত্রে মালিক ব্যবসায়ী রুবেল-শাহীন গং তাঁর সামনের অংশের জমিটুকু দখলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। বিভিন্ন কৌশল অবলম্বন করেও ব্যর্থ হয়ে অবশেষে পুলিশের সহযোগিতায় তাঁর বায়নাকৃত জমিটি দখলে নিচ্ছেন তাঁরা।

এদিকে, সরেজমিনে গিয়ে দেখা যায়, এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে যেন কোনো ধরনের ঝগড়া-বিবাদের সৃষ্টি না হয়, সে জন্য ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসেন এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম।

তাঁরা সেখানে উপস্থিত হলে শাহীন পুলিশকে জানান, এখানে ৫৫ শতাংশ জমি রয়েছে, যা তাঁরা মধু গংয়ের কাছ থেকে ক্রয় করেছেন। মুকুল একটি ভুয়া দলিল তৈরি করে এখন এ জমিকে নিজের বলে দাবি করছেন। শাহীন পুলিশকে বলেন, যদি মুকুল এ জমির মূল কাগজপত্র দেখাতে পারেন, তাহলে তিনি জমি নিয়ে যেতে পারবেন। আর এ জমি ক্রয়ের পর থেকে নামজারিসহ সরকারের সব ধরনের রাজস্ব নিয়মিতভাবে পরিশোধ করে আসছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ সেখানে বলেন, সমস্যা সমাধানের জন্য তিনি মুকুলকে তাঁর অফিসে ডেকেছিলেন। কিন্তু মুকুল সেখানে আসেননি। বরং মুকুলের পরিবর্তে তাঁর দুইজন আইনজীবীকে গতকাল মঙ্গলবার তাঁর কাছে পাঠিয়েছিলেন। কিন্তু তিনি সে সময় অফিসে ছিলেন না।

চরবক্তাবলী মৌজার সিএস দাগ নম্বর ২৫০২, এসএ ২৪৯২ এবং আরএস ৭৯৫২ নম্বর দাগের ৪৪ শতাংশ জমির বায়নাসূত্রে মালিক মাহবুব রহমান মুকুল অত্র প্রতিবেদককে জানান, তিনি মূলত ৭৯৫২ নম্বর আরএস দাগে এ জমির সামনের অংশের মালিক। আর তাঁরা ৭৯৪৮ নম্বর আরএস দাগে, অর্থাৎ তাঁর জমির পেছনের অংশের মালিক। দীর্ঘদিন যাবত তাঁরা এ জমির পুরোটাই দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আজ রুবেল-শাহীন-সুমন গং থানা পুলিশের উপস্থিতিতে এ জমিতে বাইরে নির্মাণকাজ করে তা দখলে নিচ্ছেন, যা খুবই দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..