বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের উচ্চপর্যায়ের বৈঠক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের উচ্চপর্যায়ের বৈঠক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের উচ্চপর্যায়ের বৈঠক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
বাংলাদেশ-ভারত কোস্টগার্ডের উচ্চপর্যায়ের বৈঠক

নারায়ণগঞ্জের কাগজ : বাংলাদেশের সঙ্গে ভারতের কোস্টগার্ডের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক কৃষ্ণস্বামী নটরাজ। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের কোস্টগার্ড সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে দ্বিপাক্ষিক বৈঠকের নেতৃত্ব দেন কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানায় মানবপাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্টগার্ডের করণীয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়েও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) দুইজন সফর সঙ্গীসহ চারদিনের সরকারি সফরে বাংলাদেশ সফরে আসেন ভারতের কোস্টগার্ড মহাপরিচালক। সোমবার সকাল ১০টায় তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপরই বৈঠকটি শুরু হয়।

কোস্টগার্ড জানায়, সফরকালীন সময় ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশের জাতীয় দর্শনীয় স্থান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেমোরিয়াল, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম নগর পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..