বাজারে মানুষের এরকম ভীড় দেখে বোঝার উপায় নেই করোনা ভাইরাসের কারণে সারা দেশের মত রাজবাড়ীতেও সরকারী বিধি নিষেধ রয়েছে। মনে হচ্ছে করোনা ভাইরাস সাধারন কোন রোগের মধ্যে একটি। বর্তমানে স্বাভাবিক সময়ের মতই চলাচল করছে মানুষ।
এ কারণে রাজবাড়ীর বিভিন্ন বাজারে মানুষের অবাধ চলাফেরা বাড়ছে। সাধারন মানুষ মানছেন না সামাজিক ও শারিরীক দরত্ব ও সরকারী নির্দেশনা। নির্দেশনা অমান্য করে সর্বত্র চলছে জনগনের অবাদ বিচরণ।
এদিকে সরকার ১০ মে থেকে সীমিত আকারে শপিং ও মার্কেট খোলা রাখার ঘোষনা দিলেও রাজবাড়ীর অনেক ব্যবসা প্রতিষ্ঠান আজ সকাল থেকেই খোলা রাখতে দেখা গেছে। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে হাট বাজারে চলাচল করছে ক্রেতা সাধারনের চলাচল এবং স্বাভাবিক সময়ের মতই রাস্তায় চলাচল করছে ছোট যানবাহন গুলো।
বৃৃহস্পতিবার সকালে রাজবাড়রি মাছ বাজার,সবজি ,পেয়াজ ও ফলবাজার সহ বিভিন্ন স্থানে গীয়ে ভিরের এ চিত্র দেখা গেছে। এছাড়া রাস্তা গুলোতেও বেড়েছে ছোট যানবাহন ও মানুষের পদচারনা।এতে মানুষের মাঝে করোনা বিস্তারের প্রকোপ বাড়ার সম্ভবনা রয়েছে।
তবে সচেতন ব্যক্তিরা বলছেন, ব্যবসায়িক প্রতষ্ঠানগুলো ১০ তারিখের আগে খোলঅর কারনে মানুষের চাপ বেশি দেখা যাচ্ছে। আর সাধারন মানুষের এ চাপ বাড়লে করোনা বিস্তারের ঝুকিও বাড়বে বলে জানান।
উল্লেখ্য, ১১ এপ্রিল প্রথম রাজবাড়ীতে একসাথে ৫ জন করোনা রোগী সনাক্ত হয়। সেদিন থেকেই জেলা প্রশাসক রাজবাড়ী জেলাকে লকডাউন ঘোষনা করেন। রাজবাড়ীতে এখন পর্যন্ত ৭৬০ জনের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট পাওয়া গেছে প্রায় সাড়ে ৬শ জনের। এরমধ্যে ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...