ভুল করে পুরুষ টয়লেটে নায়িকা নুসরাত, তারপর...
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভুল করে পুরুষ টয়লেটে নায়িকা নুসরাত, তারপর...
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

ভুল করে পুরুষ টয়লেটে নায়িকা নুসরাত, তারপর…

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
ভুল করে পুরুষ টয়লেটে নায়িকা নুসরাত, তারপর...

নারায়ণগঞ্জের কাগজ : প্রায় সব শপিং মলগুলোতেই আধুনিক টয়লেট দেখা যায়। টয়লেটের বাইরে নানা রকম চিহ্ন ও ছবি দিয়ে বোঝানো হয়ে থাকে কোনপাশে পুরুষ ও কোনপাশে নারীরা যাবেন। তবুও অসাবধানতায় ভুল হয়ে যায়।

অনেক পুরুষ মনের ভুলে ঢুকে পড়েন নারীদের টয়লেটে। নারীরাও এই পরিস্থিতির শিকার হন। তেমনি পরিস্থিতির মুখোমুখি হলেন নায়িকা নুসরাত! বুঝতে না পেরে তিনি একেবারে ঢুকে পড়েছিলেন পুরুষদের টয়লেটে।

বলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত বারুচা ৷ নিজেই জানালেন তার এই অভিজ্ঞতার কথা। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ‘ড্রিমগার্ল’ ছবিতে দেখা যাবে নুসরাতকে। এই ছবির প্রোমোশনে এসেই নুসরাত জানালেন এই কাণ্ডের কথা।

তিনি বলেন, ‘এই ঘটনা আমি কোনোদিন ভুলব না। টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি! ভেতরে ঢুকে চোখে পড়ে ইউরিনাল। ব্যস, আমি বুঝে গিয়েছিলাম কত বড় ভুলটা করে বসেছি।

ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতো, কী যে ভাবত কে জানে! এখন ওই ঘটনার কথা শুনলে খুব হাসি পায়।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..