অল্প পেঁয়াজে সুস্বাদু রান্নার ৭ উপায়
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অল্প পেঁয়াজে সুস্বাদু রান্নার ৭ উপায়
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

অল্প পেঁয়াজে সুস্বাদু রান্নার ৭ উপায়

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
অল্প পেঁয়াজে সুস্বাদু রান্নার ৭ উপায়

নারায়ণগঞ্জের কাগজ : পেঁয়াজের দাম বেড়েই চলেছে। পুরো মাস হিসেব করে চলা মধ্যবিত্ত বাঙালি হঠাৎ পেঁয়াজের এই লাগামছাড়া দাম দেখে পড়েছেন মুশকিলে। বাজারের তালিকা করতে তাদের নতুন করে ভাবতে হচ্ছে। কিন্ত রান্নায় ঠিক কতটা পেঁয়াজ ব্যবহার করা জরুরি? অনেক পেঁয়াজ ব্যবহার করলেই কি রান্না মজার হবে, অল্প পেঁয়াজে খেতে সুস্বাদু হবে না?

অল্প পেঁয়াজ ব্যবহার করেও রান্না সুস্বাদু করা যায়। এতে স্বাদ কিংবা পুষ্টির ঘাটতি হয় না। কিন্তু কিভাবে? চলুন জেনে নেয়া যাক-

কাটা পেঁয়াজ দিয়ে রান্না করার বদলে বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না অভ্যাস করুন। এতে অল্প পেঁয়াজ দিয়েই বেশ সুস্বাদু তরকারি রান্না হবে।

পাতলা ঝোলের তরকারি খাওয়া বেশ ভালো। এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। আর ঘন ঝোল খেতে চাইলে আলু সেদ্ধ করে মিহি করে চটকেও ব্যবহার করতে পারেন ঝোল ঘন করতে। এমনকি ভুনা তরকারিতেও দিতে পারেন।

প্রতিদিনের রেসিপিতে বিভিন্নরকম ভর্তায়, ডিম ভাজিতে আমরা পেঁয়াজ কুচি ব্যবহার করি। এক্ষেত্রে পেঁয়াজ মোটা করে না কেটে চিকন করে কুচি করুন। এতে পেঁয়াজ অনেক কম লাগবে।

ডাল রান্না করতে গিয়ে অনেকে শুরুতেই অনেকটা পেঁয়াজ দেন, পরে আবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দেন। শুরুতে পেঁয়াজ দেয়ার কারণে ডালের যে স্বাদ বৃদ্ধি হয় এমনও নয়। তাই ডালে পেঁয়াজ খেতে চাইলে কেবল ফোড়নে দেয়াটাই যথেষ্ট। পেঁয়াজ ছাড়া কেবল রসুন ও মরিচ দিয়ে ফোড়ন দিলেও ডাল সুস্বাদু হবে।

পেঁয়াজু, ডিম ভাজি ইত্যাদি তৈরিতে পেঁয়াজের বদলে ব্যবহার করতে পারেন পেঁপে। হ্যাঁ, চিকন করে পেঁপে ঝুরি করে, পানিতে ভালো করে ধুয়ে চিপে নিলেই ব্যবহারের জন্য একদম তৈরি।

সবজি ভাজি করার ক্ষেত্রে অনেকগুলো পেঁয়াজের বদলে অল্প পেঁয়াজ ব্যবহার করুন। কারণ পেঁয়াজ বেশি দিলেই ভাজির স্বাদ বাড়ে না। বরং ভাজি সুস্বাদু করতে তেল গরম হলে কাঁচা মরিচের ফালি ও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিন, নেড়েচেড়ে গন্ধ ছড়ালে সবজি দিয়ে দিন এবং আপনার রেগুলার রেসিপি অনুযায়ী ভাজি করুন।

মুরগির ঝোল একটু ঘন করতে বেশি পেঁয়াজ ব্যবহার করার অভ্যাস থাকলে তা বাদ দিন। বরং ঝোল ঘন করতে মুরগিতে কয়েক টুকরো পেঁপে দিয়ে রান্না করুন। বেশি পেঁয়াজ ছাড়াই সুন্দর ঝোল হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..