ঈদে মুক্তি পাচ্ছে ‘নাদান’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঈদে মুক্তি পাচ্ছে ‘নাদান’
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ঈদে মুক্তি পাচ্ছে ‘নাদান’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫
ঈদে মুক্তি পাচ্ছে ‘নাদান’

এবার ঈদে সিনেমা মুক্তির মিছিলে যুক্ত হলো আরেকটি ছবি। পরিচালক ফরহাদ চৌধুরী পরিচালিত ‘নাদান’ সিনেমা মুক্তি পাচ্ছে এবার ঈদে। পাহাড়ি এলাকার গল্প নিয়ে নির্মিত ‘নাদান’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমার পোস্টার। প্রকাশ হওয়া পোস্টারে অস্ত্র হাতে দেখা গেছে এই অভিনেতাকে।

পোস্টার প্রকাশের পর সবার ভালোবাসা পাচ্ছেন জানিয়ে শ্যামল মাওলা বলেন, সবাই আমাকে পছন্দ করে যেভাবে সাপোর্ট করছে, উইশ করছে, তা বেশ ভালো লাগছে, উৎসাহ পাচ্ছি বেশ। পরিচালক ফরহাদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমার সিনেমাটি প্রস্তুত, ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আগেই ছিল। পোস্টার প্রকাশ পেয়েছে। আগামী সপ্তাহে টিজার, ট্রেইলার প্রকাশ করে প্রচার শুরু হবে।

ঈদে এবার মুক্তির তালিকায় আছে রায়হান রাফী পরিচালিত ‘তা-ব’, মিঠু খানের ‘নীল চক্র’, সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’, তানিম নূরের ‘উৎসব’ এবং অলক হাসানের ‘টগর’। এত সিনেমার প্রতিযোগিতায় ‘নাদান’ আলাদাভাবে দর্শক কতটা গ্রহণ করবে প্রশ্নে শ্যামল মাওলা বলেছেন, গল্প ভালো হলে সেই সিনেমা হলে চলবে। যেমনটা আমরা রোজার ঈদে দেখেছি। আমাদের সিনেমার গল্পটা দারুণ তাই আশা করছি দর্শক ভালোভাবেই একসেপ্ট করবে।

আমার চরিত্রটি খুবই ইতিবাচক একটা চরিত্র। এছাড়া কমার্শিয়াল সিনেমায় খুব একটা আমাকে দেখা যায় না, এবারই লিড চরিত্রে দেখা যাচ্ছে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হবে বলে আমি মনে করি।

দীর্ঘদিন সিনেমাটোগ্রাফির পর পরিচালক ফরহাদ চৌধুরীর প্রথম সিনেমা এটি। সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি। পরিচালকেরও ভাষ্য, পাহাড়ি গল্প, পাহাড়ি এলাকা নিয়ে তেমন কোনো সিনেমা হয় না। তাই এই গল্প নিয়ে তার আত্মবিশ্বাস রয়েছে। ‘নাদান’ সিনেমায় আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, জুয়েল জোহর, সাইফ খান, সাইমা স্মৃতি ও রাকিব হোসেন ইভনসহ অনেক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..