তাহসান-রোজার বৃষ্টিবিলাস
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তাহসান-রোজার বৃষ্টিবিলাস
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

তাহসান-রোজার বৃষ্টিবিলাস

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
তাহসান-রোজার বৃষ্টিবিলাস

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। যিনি তার গানের সুরের জাদুতে এবং অভিনয়ের মাধুর্যে জয় করে নিয়েছেন বহু তরুণ-তরুণীর হৃদয়। শুধু তাই নয়, তার লাইফস্টাইল এবং প্রেমময় জীবন দর্শন অনুসরণ করেন অনেকেই। এবারও তার ব্যতিক্রম হয়নি। দেশে তীব্র তাপপ্রবাহে মানুষ যখন অতিষ্ঠ, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় স্ত্রী রোজার সঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য প্রকাশ্যে এলে ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন এ দম্পতি।

রোজা আহমেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্ত্রী রোজার কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায় আর তা উপভোগ করছিলেন রোজা।

শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখেমুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অন্যকে উপভোগ করেন। আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রের গানের সুর।

একদিকে নিজের কাজ, সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভøগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ। তবে এর আগেও রোজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একই ড্রেস পরিহিত অবস্থায় একটি ছবি প্রকাশ পেয়েছিল তখন তাহসানকে দেখা যায়নি সেখানে। আর এবার প্রকাশ্যে এলেন তাহসান।

প্রায়ই ছুটিছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা। মাসদুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে। সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে ভক্তদের। তাদের প্রতিটি ছবিতে একে অন্যের প্রতি ভালোবাসা আর সম্মানের ছাপ যেন স্পষ্ট। ঘুরে বেড়ানো আর একান্ত সময় কাটানো যেন তাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছে, এমনটিই মনে করছেন তাহসানপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..