অটিজমদের অবজ্ঞা নয় সহানুভূতি প্রয়োজন : মাহমুদা মালা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অটিজমদের অবজ্ঞা নয় সহানুভূতি প্রয়োজন : মাহমুদা মালা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

অটিজমদের অবজ্ঞা নয় সহানুভূতি প্রয়োজন : মাহমুদা মালা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
অটিজমদের অবজ্ঞা নয় সহানুভূতি প্রয়োজন : মাহমুদা মালা

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা বলেছেন, পাকিস্তান একটি নিকৃষ্ট জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত। পৃথিবীর ডাষ্টবিন বলা হয় পাকিস্তানকে। অপরদিকে বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে মধ্যম আয়ের দেশ। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অভাবনীয় উন্নয়ন হচ্ছে। আমরা এ উন্নয়নের সুফল ভোগ করছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলে মিলে একসঙ্গে কাজ করি। শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে দক্ষিণ কলাবাগ এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত মানবতাবাদী নেত্রী। পৃথিবীতে তিনি মানবতার জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি শারীরিক প্রতিবন্ধী কিংবা বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়েই কাজ করেন না। তিনি তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের স্বাবলম্বী করতেও কাজ করে যাচ্ছেন। আমাদের জননেত্রী যদি তাদের নিয়ে এত পরিশ্রম করতে পারে তবে আমরা কেন পারবোনা। অটিজম শিশুদের অভিভাবকরা তাদের অস্বাভাবিক সন্তানদের একটু বেশি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। আপনারা অন্য সন্তাদের অপেক্ষা অস্বাভাবিক সন্তানদের একটু বেশি ভালবাসা দিন, তাদের প্রতি একটু যত্নবান হউন দেখবেন এরা স্বাভাবিক হয়ে উঠবে। আসুন আমরা এই অস্বাভাবিক শিশুদের অবজ্ঞা নয় একটু সহানুভূতি দিয়ে তাদের কল্যাণে কাজ করি।

এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, বর্ণমালা শিশু নিকেতনের সভাপতি ও প্রধান শিক্ষক রুবিনা আক্তার রুবি, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী রাশিদা বেগম, কলাগাছিয়া ইউনিয়ন সংরক্ষিত আসনের মেম্বার মাসুদা বেগম, সালমা বেগম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দায়েন, ইকবাল হোসেন, মাহমুদা আক্তার মুক্তা, সেতু আক্তার, শিল্পী সাহা প্রমূখ।

পরিশেষে এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর অটিজম শিশুদের কল্যাণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা ১লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..