চব্বিশ ঘন্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চব্বিশ ঘন্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চব্বিশ ঘন্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
চব্বিশ ঘন্টায় ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত

নারায়ণগঞ্জে ডেঙ্গু মশার বিস্তার বেড়েছে। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও অনেকটা উধ্বগতি। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ২৩৬৩ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী সোমবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছে ৯৪জন।

বর্তমানে নারায়ণগঞ্জ পুরো জেলায় হাসপাতাল থেকে ছাড় প্রাপ্ত হয়েছে ২২৬৯ জন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..