ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনের লাইনচ্যুত, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৬টা ৫০ মিনিটে রাজধানীর গোপীবাগে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ এবং মাওয়া-ভাঙ্গা রুটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টার পরে এই রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান।

এদিকে দুর্ঘটনার কারণে নারায়ণগঞ্জে কয়েকলাখ মানুষ দুর্ভোগের শিকার হয়েছে। রেল কর্তৃপক্ষ কখন ট্রেন ছাড়বে এটা নিয়ে সঠিক তথ্য দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

শ্যামপুর থেকে নারায়ণগঞ্জে আসা হাসপাতালের সেবিকা ও ট্রেনের যাত্রী নুসরাত জাহান নিশা জানান, সকালে স্টেশনে এসে জানতে পারলাম গোপীবাগে নারায়ণগঞ্জগামী ট্রেন লাইনচ্যুত হয়েছে, তাই দেরি হবে। কিন্তু আমার তো কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছাতে হবে। তাই গাড়িতে রওনা হয়েছি। যেখানে ৪০ মিনিট সময় লাগে সেখানে আজকে ৩ ঘন্টা লেট হয়েছে।

নারায়ণগঞ্জ স্টেশনে এসে দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষা করছিলেন অমিত আশরাফ। এক পর্যায়ে ট্রেনের কর্তৃপক্ষ মাইকিং করে জানায় ট্রেন চলবে না। হতাশ হয়ে বাসেই যেতে হয়েছে তার। তিনি এ প্রতিবেদককে জানান, আমি প্রতিদিন ঢাকায় যাই ট্রেনে করে। আজ স্টেশনে অপেক্ষ করতে করতে হঠাৎ জানলাম ট্রেন চলবে না। তাই যানজটের চিন্তা মাথায় রেখেই বাধ্য হয়ে যাচ্ছি ঢাকায়।

স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ট্রেনটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। এরপর গোপীবাগ রেলগেটের কাছাকাছি এটি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি এ সময় লাইনচ্যুত হয়। পরে বগিগুলো সরিয়ে রেলযোগাযোগ স্বাভাবিক করা হয়। রেলযোগাযোগ ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। আশা করি সন্ধ্যা থেকে ট্রেন চলবে। আমরা ইতোমধ্যে যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং করেছি ট্রেনের বিলম্ব হওয়ার বিষয়ে। দ্রুতই নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলবে ট্রেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..