বেতন পরিশোধ ছাড়াই ছাঁটাই, শ্রমিকদের সড়ক অবরোধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বেতন পরিশোধ ছাড়াই ছাঁটাই, শ্রমিকদের সড়ক অবরোধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বেতন পরিশোধ ছাড়াই ছাঁটাই, শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
বেতন পরিশোধ ছাড়াই ছাঁটাই, শ্রমিকদের সড়ক অবরোধ

সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় পোশাক কারখানা আরকে গ্রুপে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে তাদের ছাঁটাইয়ের নোটিশ দেখতে পেয়ে প্রতিষ্ঠানটির সামনের মূল সড়কে নেমে আসে। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পাওনা পরিশোধ না করে ঈদের আগে হঠাৎ করে ছাঁটাইয়ের কারণে শ্রমিকরা আন্দোলন করে।

একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায়, নতুন বেতন কাঠামোতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ বেতনে কোন শ্রমিক দিয়ে কাজ করাতে রাজি নয়। তাই তারা চুক্তিভিত্তিক শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে। সেজন্য বেতনের শ্রমিকদের ছাঁটাই করছে।

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশের একটি ইউনিট। এসময় শিল্প পুলিশের পরিদর্শক নাজির শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন। শ্রমিকদের অবরোধ তুলে নিতে তাদেরকে অনুরোধ করেন। পরে শিল্প পুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এবিষয়ে আরকে গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক রাজিব আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নাই।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার (এডি. ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মো. আসাদুজ্জামান জানান, আরকে গ্রুপের শ্রমিকদের বেতনের একটি ঝামেলা ছিলো। পরে আমাদের শিল্প পুলিশ সেখানে গিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে। তারা রাস্তা অবরোধ করেছিলো। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..