মুস্তাফিজকে নিয়ে যা বললেন জাদেজা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মুস্তাফিজকে নিয়ে যা বললেন জাদেজা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

মুস্তাফিজকে নিয়ে যা বললেন জাদেজা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
মুস্তাফিজকে নিয়ে যা বললেন জাদেজা

ভিসা সংক্রান্ত কাজে বাংলাদেশে আসায় এক ম্যাচে মুস্তাফিজুর রহমানকে পায়নি চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দলটি তাতেই হাড়েহাড়ে টের পেয়েছে ফিজের অভাব। এরপর মাঠে ফিরেই টাইগার পেসারের ঝলক। ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংস শেষে সতীর্থ রবীন্দ্র জাদেজার প্রশংসাও কুড়িয়েছেন ফিজ মুস্তাফিজ-জাদেজাদের দাপুটে বোলিংয়ে চেন্নাইয়ে খেলতে নেমে আজ দিশেহারা ছিল কলকাতা নাইট রাইডার্স। টানা তিন ম্যাচে বিজয়ী দলটি সর্বসাকুল্যে কেবল ১৩৪ রান তুলতে পেরেছে। তবে তাদের শুরুটা এমন ছিল না। সুনীল নারিন ও রঘুবংশীরা ঝড় শুরু করতেই আক্রমণে আসেন ফিজ। তার নিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে এরপর সুবিধা নিয়েছেন জাদেজা। মিতব্যয়ী বোলিংয়ে শিকার করেছেন ৩ উইকেট।

তবে ফিজকে কৃতিত্ব দিতে ভুল করেননি ভারতীয় এই স্পিন অলরাউন্ডার। মুস্তাফিজ নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে পেয়েছেন পার্পল ক্যাপ। এখন পর্যন্ত চলতি আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ৯ উইকেট দখলে গেছে ফিজের। পুনরায় এই কীর্তি দখল নেওয়ার পর ইনিংসের বিরতিতে টাইগার পেসারকে পার্পল ক্যাপ তুলে দেন জাদেজা।এসময় তিনি ফিজকে নিয়ে বলেন, ‘এ উইকেটে সে (মুস্তাফিজ) খুবই কার্যকরী। সে খুব ভালো স্লো বল করেছে, আমার মনে করি সে দুর্দান্ত করেছে।’

তবে শিশিরের কারণে পিচ থেকে কলকাতার ব্যাটারদের সুবিধা পাওয়ার কথাও জানান জাদেজা, ‘যখন শিশির জমতে শুরু করে, পিচের আচরণ বদলে যায়। তবে ব্যাটিংয়ের জন্য এটি সুবিধা করে দেয়। কিছুটা স্লো টার্ন ছিল, যদিও সেটাকে র‍্যাঙ্ক টার্নার বলা চলে না। বল ঠিকভাবে ব্যাটে যাচ্ছিল না, তাই স্টাম্প টার্গেট করে বোলিং করতে থাকি। এখন স্বাভাবিকভাবে খেললে আশা করি সহজেই আমরা ম্যাচটি জিতব।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..