সিপিএল সিজন থ্রীর চ্যাম্পিয়ন কাওয়ালী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিপিএল সিজন থ্রীর চ্যাম্পিয়ন কাওয়ালী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

সিপিএল সিজন থ্রীর চ্যাম্পিয়ন কাওয়ালী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
সিপিএল সিজন থ্রীর চ্যাম্পিয়ন কাওয়ালী

তৃতীয় বারের মতো শৈশবের বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছে রাত্রীকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সিপিএল সিজন থ্রী। বিগত বছরগুলোর মতো এবছরও জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় একদিনের এই টুর্নামেন্টটি। এবারও চারটি দল নিয়ে সাজানো হয় সিপিএল-৩ এর আসর। নারায়ণগঞ্জের খানপুর পোলস্টার ক্লাব মাঠে প্রতিবছর এই টুর্নামেন্টের আয়েজন করা হয়। এ আসরে চারটি দল হলো কাওয়ালী, বাউল, ফোক ও সুফি।

সিপিএল-৩ এ দূর্দান্ত দলীয় পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাওয়ালী দল। এ আসরের রানারআপ দল হলো বাউল। তৃতীয় স্থানে আছে ফোক দল এবং চতুর্থ সুফি দল। কাওয়ালী দলের অধিনায়কের নাম রাজীব, বাউলের অধিনায়ক ইরান, ফোকের অধিনায়ক তুষার এবং সুফির অধিনায়ক মিন্টু।

টুর্নামেন্টে প্রথম রাউন্ডে প্রতিটি দল সকলের মুখোমুখি হয়। প্রতিটি দলের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ডে। কাওয়ালী ও বাউল দুটি করে ম্যাচে জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে বাউলকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাওয়ালি দল। এছাড়া প্রথম রাউন্ডে শুধু একটি মাত্র ম্যাচে কাওয়ালী দল পরাজয়ের মুখোমুখি হয়। সেই ম্যাচটিতে শান্তনার জয় নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সুফি দল। এর আগে তারা ফোক এবং বাউল দলের সাথে হেরে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে।

টুর্নামেন্টে সেরা ব্যাটার নির্বাচিত হয় রানারআপ দল বাউলের অধিনায়ক ইরান। সেরা বোলার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দল কাওয়ালীর দেওয়ান আকরাম মাহমুদ। আকরাম একাধারে ফাইনাল ম্যাচেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে অসাধারণ ভূমিকা রাখেন ফোক দলের সাইদ, সামন, বাউল দলের পারভেজ এবং সুফি দলের রনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..