ফতুল্লায় নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লায় নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
ফতুল্লায় নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম নাসিম ওসমান স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পহেলা মার্চ অনির্বাণ সংসদের উদ্যোগে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ প্রধান শারিরীক অসুস্থ থাকার কারণে আসতে পারেননি। তার স্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম প্রধান। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, আলহাজ্ব আজমেরী ওসমানের আস্থাভাজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রুবেল দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রহমতুল্লাহ সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাসান মাতবর, মোঃ নাসির, ইঞ্জিনিয়ার শেখ মোশারফ হোসেন, মোঃ ফরিদ, মোঃ মনির হোসেন ও ফতুল্লা থানা যুবলীগ রাকিবুল ইসলাম আকাশ। এসময় টুর্নামেন্টের আয়োজকরা সহ অনির্বাণ সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনালে অনিবার্ণ সংসদ বনাম বন্ধু মহল ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছে বন্ধু মহল ক্লাব। পরবর্তীতে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..