নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদলের ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তিনটি ককটেলের বিস্ফোরিত লাল টেপ মোড়ানো অংশ, ১২টি বাঁশের লাঠি, ৫টি লোহার রড এবং একটি আগুনে পোড়া টায়ার উদ্ধার করে পুলিশ।
মামলায় আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (৪৫), জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, মোঃ মোস্তফা মেম্বার (৫০), মোঃ আলী (৪৮), মোঃ মোক্তার হোসেন (৪৫), মোঃ জসিম (৩৫), মোঃ জহিরুল ইসলাম (৪৫), মোঃ ইসমাইল হোসেন (৪৫), মোঃ রাজা মিয়া (৪৫), মোঃ জাকির হোসেন (৪৫), মোঃ জয়নাল মিয়া (৪৮), মোঃ মহিউদ্দিন (৪৫), মোঃ মোক্তার হোসেন মুকতুল (৪৫), মোঃ রওশন আলী (৫০), আঃ হাি রাজু (৪৯), মোঃk গাজী মনির (৪৭), আবদুল হালিম জুয়েল (৪৯), মোঃ দিদারুল ইসলাম (৫৫), মোঃ আইয়ুব আলী মুন্সী (৪৮), মোঃ আবুল হোসেন আবুল (৪৮), বাদশা, তরিকুল ইসলাম, অদু শেখ, মনজুর হোসেন মনজু, ফরিদ, জসিম, মফিজুল, জাকির হোসেন (৩৩), জাকির হোসেন (৪৭), আবদুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন (৩৮), মোঃ আকবর হোসেন (৫২), তানভীর রশিদ মজুমদার, মোঃ আকরাম হোসেন (৫০), মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, মোঃ রিপন (৫০), মোঃ শাহালম মানিক (৩৫), শাহাদাৎ হোসেন ভোলা, আকবর, মোঃ লুৎফর রহমান খোকা, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ্।
পুলিশ জানায়, বিএনপি নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জের মৌচাক পাসপোর্ট অফিসের অদূরে হাজী মাদ্রাসা রোডে অবৈধভাবে সড়ক অবরোধ করে। এসময় তারা গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং আগুন জ্বালিয়ে ত্রাস সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তির স্লােগান নিয়ে কিছুসংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙ্গচুর করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রুজু হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...