ভাসুরের বটির কোপে কব্জি হারালেন সাবিনা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভাসুরের বটির কোপে কব্জি হারালেন সাবিনা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

ভাসুরের বটির কোপে কব্জি হারালেন সাবিনা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
ভাসুরের বটির কোপে কব্জি হারালেন সাবিনা

সিদ্ধিরগঞ্জে ভাসুর মানিক মিয়ার ধারালো বটির কোপে সাবিনা নামে এক নারীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্যাস ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে থানার মধ্য সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটস্থল পরিদর্শন করে। কব্জি বিচ্ছিন্ন সাবিনাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে পুঙ্গ হাসপতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় সেখানে ভর্তি না করায় পরে মোহাম্মদপুর লালমাটিয়া সিটি হাসতালে নিয়ে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। আহতরা হলেন, ওমর মিয়ার স্ত্রী সাবিনা, চাঁদনী ও তার বোন ইতি।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মানিক মিয়া (৪০) ও তার ছোট ভাই সুমন মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।

জানা যায়, নাসিক ৩নং ওয়ার্ড মধ্যসানারপাড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মানিক মিয়া, সুমন মিয়া, ওমর মিয়া, জুবায়ের মিয়া, সুজন মিয়া, বোন চাঁদনী, সুনিয়া ও ইতির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। পৈতৃক বাড়ি থেকে ৩’ভাই ও ৩’বোনকে বঞ্চিত করে ভোগদখল করতে চায় মানিক ও সুমন। এনিয়েই মূলত বিরোধ শুরু। তবে ভাইদের মধ্যে বিরোধ চরম রূপ নেয় অবিবাহিত বোন ইতিকে নিয়ে। কেউ তার ভরণ পোষনের দায়িত্ব নিতে চায়না। তবে সৌদি প্রবাসী জুবায়ের মিয়ার দেওয়া অর্থ ও টিউশনি করে ভরণ পোশন ও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন ইতি। ইতিকে নিয়েই সংঘর্ষের সূত্রপাত।

ইতির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বড় ভাই মানিক মিয়া ও সুমন মিয়া আমাকে কোনভাবেই সহ্য করতে পারেনা। চলার কিছু খরচ দেয় সৌদি প্রবাসী ভাই জুবায়ের। মাঝে মাঝে ভাই ওমর মিয়া খোজ খবর নেয়। তবে তার অর্থিক অবস্থা ভালনা। শুক্রবার দুপুরে গ্যাসের চুলায় সাবিনা ভাবী আমার জন্য খাবার রান্না করতে গেলে বড় ভাবী ফাতেমা গালাগালি শুরু করেন। তখন আমি ও বোন চাঁদনী প্রতিবাদ করলে বড় ভাই মানিক, সুমন ও ভাবী ফাতেমা আমাদের দুই বোনকে মারধর শুরু করেন। এক পর্যায় মানিক ভাই ধরালো বটি দিয়ে আমাকে লক্ষ করে কুপ দেয়। তখন সাবিনা ভাবী কুপ প্রতিহত করতে গিয়ে তার বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির (২) বলেন, তাদের ভাই বোনদের মধ্যে আগে থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তার জের ধরে গ্যাসের চুলা জ্বালানোকে কেন্দ্র করে মারামারি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে
আসি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..