ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপ, নেই যানজট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপ, নেই যানজট
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপ, নেই যানজট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীর চাপ, নেই যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীর চাপ থাকলেও যানজট নেই। ফলে যাত্রীরা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

আজিজুল হাকিম নামের এক যাত্রী বলেন, গতবারের চেয়ে এবার মহাসড়কের পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। তবে বেশি ভাড়া আদায় করার বিষয়ে কর্তৃপক্ষ নজরদারি করলে আমরা উপকৃত হতাম।

বিল্লাল হোসেন নামের আরেক যাত্রী বলেন, ফেনী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। টিকিট পেতে কোনো সমস্যা পড়তে না হলেও বাসের জন্য এখন অপেক্ষা করতে হচ্ছে। বাস পেয়ে গেলে আশা করি, স্বাচ্ছন্দ্যেই গ্রামে যেতে পারবো।

চাকরিজীবী ইসমাইল হোসেন টিপু বলেন, ‘গতকাল ঈদের ছুটি পেয়েছি। তাই কেনাকাটা করে আজ গ্রামে যাচ্ছি। দুর্ভোগ এড়াতে গত সপ্তাহেই পরিবারকে পাঠিয়ে দিয়েছি।’

বাসচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে যান চলাচলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। এক স্থান থেকে আরেক স্থানে আমরা সহজেই চলে আসতে পারছি।’

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কে যাত্রীদের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, ঘরে ফেরা মানুষের এবারের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..