শাকিবের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন দুই স্ত্রী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শাকিবের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন দুই স্ত্রী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন দুই স্ত্রী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
শাকিবের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন দুই স্ত্রী

দুইজনই নায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী। যদিও তার প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন, তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ। তাই তো শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও করপোরেট। বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক। এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। ভক্তরা তো বটেই, নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রীও।

শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শাকিবের এ দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন, আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বুবলীর এই পোস্টের ঘণ্টা পাঁচেক পর শাকিবকে প্রশংসা করে ছবি সম্বলিত একটি পোস্ট দিতে দেখা যায়। ছবিতে দেখা যায়, শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন, অভিনন্দন, মাই কিং- শাকিব খান। যদিও নেটিজেনরাও অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন। একজনের মন্তব্য, শাকিব শুধু আপনার একারই রাজা নয়, তিনি বুবলীরও রাজা। আরেকজন লিখেছেন, তিনি কি এখনো আপনার রাজা ? সিরিয়াসলি ?

এদিকে আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হওয়া ছবিটির টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ দর্শক। ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফী। এখনকার সিনেমায় শাকিবকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে শাকিব খান তার সাফল্যের অনন্য ছাপ দিচ্ছেন তা বলার বাকি রাখে না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..