বন্যহাতির আতঙ্ক নিয়েই চলছে বুবলীর শুটিং
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্যহাতির আতঙ্ক নিয়েই চলছে বুবলীর শুটিং
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

বন্যহাতির আতঙ্ক নিয়েই চলছে বুবলীর শুটিং

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
বন্যহাতির আতঙ্ক নিয়েই চলছে বুবলীর শুটিং

নতুন সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিপরীতে রয়েছেন আবদুন নূর সজল। শেরপুরের নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় চলছে ছবির শুটিং, যেখানে প্রায়ই বন্যহাতির আনাগোনা দেখা যায়।

এদিকে এই সিনেমার শুটিং চলাকালে ৮ থেকে ৯টি বন্যহাতির আক্রমণে সবাই আতঙ্কিত হয়ে পড়েন, যদিও বড় কোনো ক্ষতি হয়নি, যা নিয়ে বুবলী জানান, এমন নিরিবিলি লোকেশনে এই প্রথম কাজ করছেন এবং দর্শকদের এটি ভীষণ ভালো লাগবে বলে মনে করেন তিনি। গত ৯ দিন ধরে এখানে শুটিং করছেন তারা। তবে এখানে প্রায় সময়ই বন্যহাতি আক্রমণ করে।

সেই ধারাবাহিকতায় ২৭ মে তাদের সেটে ৮ থেকে ৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদের সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কারও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ছবিটি অ্যাকশন-রোমান্টিক ঘরানার। সজলের চরিত্রের নাম পরাণ, চরিত্রটি চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী। এদিকে সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বুবলী বলেন, ‘যে কোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।’

ছবিটি পরিচালনা করছেন লাজুক, যেখানে সজল-বুবলী ছাড়া আরও আছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল ও বাপ্পী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..