পারিবারিক ছবি পোস্টের পরেই ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয় : অপু বিশ্বাস
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পারিবারিক ছবি পোস্টের পরেই ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয় : অপু বিশ্বাস
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

পারিবারিক ছবি পোস্টের পরেই ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয় : অপু বিশ্বাস

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
পারিবারিক ছবি পোস্টের পরেই ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয় : অপু বিশ্বাস

পর্দাতে কিংবা বাস্তব জীবনে অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনেই এখন চিত্রনায়ক শাকিব খানের সাবেক। তবে বাবা হিসেবে অবসরে সন্তানদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন শাকিব খান। সেগুলো ফুটে ওঠে সন্তানদের সঙ্গে কাটানো ছবি বা ভিডিও চিত্রে। শাকিব খানের সঙ্গে তাঁর সন্তানদের পারিবারিক ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করা নিয়ে সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে চলে অলিখিত প্রতিযোগিতা।

গত রোববার বাবা দিবসেও দেখা গেছে অপু-বুবলীকে তাঁদের সন্তানদের সঙ্গে বাবা শাকিবের সঙ্গে ভিডিও পোস্ট করতে। এদিন রাতে অপু বিশ্বাস ফেসবুকে আরেকটি পোস্ট করেন, সেখানে তিনি বুবলীর প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

অপু বিশ্বাস লেখেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি, আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি- তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে একধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা। আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই- হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা।

বুবলিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্য সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি- এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো ‘অস্বস্তি’ তৈরি হলে, সেটার দায় আমার নয়।

আমি অনেকদিন ধরেই দেখছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু ‘কাউন্টার প্রচেষ্টা’ শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই- আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই।

সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। কারো সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন- আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..