আমেরিকায় ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে দ্বিতীয় ‘উৎসব’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আমেরিকায় ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে দ্বিতীয় ‘উৎসব’
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা

আমেরিকায় ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে দ্বিতীয় ‘উৎসব’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
আমেরিকায় ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে দ্বিতীয় ‘উৎসব’

নির্মাতা তানিম নূরের উৎসবের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে দেশ থেকে বিদেশে। দেশের গণ্ডি পেরিয়ে কানাডা ও আমেরিকার থিয়েটারে মুক্তি পেয়েছে ‘উৎসব’। উত্তর আমেরিকায় মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমার ব্যবসায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে এটি।

বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্ণধার সজীব সপ্তক। তিনি লেখেন, ‘অবিশ্বাস্য এক রেকর্ড ভাঙ্গার খেলায় মেতেছে ‘উৎসব’। ক্যানাডা ও অ্যামেরিকার বক্স অফিসে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে এই চলচ্চিত্রটি। প্রথম সপ্তাহ শেষে গ্রস ৯৩,০০০ ডলার। উত্তর অ্যামেরিকায় বাংলাদেশের চলচ্চিত্রগুলোর প্রথম সপ্তাহের আয় হিসেবে, এটি এখন ২য় সর্বোচ্চ গ্রস, পেছনে পড়ে গেছে এর আগের ২য় সর্বোচ্চ ‘প্রিয়তমা’।’

মার্কিন চলচ্চিত্র বিশ্লেষণ সংস্থা কমস্কোর-এর বরাত দিয়ে এই পরিবেশক জানান, ‘প্রথম সপ্তাহের কালেকশনের উপর ভিত্তি করে উত্তর অ্যামেরিকার শীর্ষ ৩ বাংলাদেশি ছবির তালিকায় প্রথম হল ‘হাওয়া’ যা মুক্তি পেয়েছিল ৮৬ থিয়েটারে এবং আয় করেছিল ২৭১,০০০ ডলার। দ্বিতীয় হল ‘উৎসব’। ৩৬ থিয়েটার থেকে এর আয় ৯৩,০০০ ডলার। তৃতীয় হল ‘প্রিয়তমা’ যা মুক্তি পেয়েছিল ৪২ থিয়েটারে এবং আয় করেছিল ৮৪,০০০ ডলার।’

একটু আফসোস নিয়ে তিনি বলেন, ‘এখন আফসোস হচ্ছে, চলচ্চিত্রটি যদি একটু অফ পিক কোন সময়ে রিলিজ হত যখন থিয়েটার পাওয়া নিয়ে কোন সমস্যা থাকতনা, লাইফটাইমে বিশাল কালেকশন ঘরে তুলতে পারত! তবে এ কঠিন সময়ে এমন পারফর্মেন্স করে সিনেমা চেইনগুলিকে একপ্রকার চমকে দিয়েছে ‘উৎসব’। মেইনস্ট্রিম গ্লোবাল এন্টারটেইনমেন্ট সিনে এটা বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেইটমেন্ট।’

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..