তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষের প্রচারণায় রাজিব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষের প্রচারণায় রাজিব
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষের প্রচারণায় রাজিব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষের প্রচারণায় রাজিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ভিপি মাশুকুল ইসলাম রাজিব।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে প্রচারণা শুরু করেন তিনি। এরপর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে দোকানপাট, পথচারী ও রিকশাচালকদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন রাজিব।

প্রচারণা শুরুর আগে অনুষ্ঠিত পথসভায় ভিপি রাজিব বলেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিটি মহল্লা ও গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। জনগণকে বোঝাতে হবে, ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়।”

তিনি আরও বলেন, “ধানের শীষ বিজয়ী হলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি ফের সচল হবে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি মানবিক রাষ্ট্রে পরিণত হবে।”

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের অর্জন তুলে ধরে তিনি বলেন, “বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করেছে, নারীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করেছে। আর তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন- বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য সব ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা হবে।”

প্রচারণাকালে ফতুল্লা থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..