আড়াইহাজারে ওসির গাড়ি ভাংচুর, আহত ১০
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে ওসির গাড়ি ভাংচুর, আহত ১০
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

আড়াইহাজারে ওসির গাড়ি ভাংচুর, আহত ১০

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
আড়াইহাজারে ওসির গাড়ি ভাংচুর, আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ আহত হয়েছে আরো ১০ জন। ভাঙচুর করা হয়েছে ওসির গাড়ি। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ এই ঘটনায় ৭ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মর্দাসাদি গ্রামের সঙ্গে উচিৎপুরা ও আগুয়ান্দি গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। বিকেলে মর্দাসাদি গ্রামের নোয়াব আলী, আক্তার, জলিলসহ কয়েকজন সিএনজি করে উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই ঘটনার পর নুরু মিয়ার সমর্থক উচিৎপুরা, আগুয়ান্দি ও গহরদী গ্রামের প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উচিৎপুরা বাজারে জড়ো হয়। পরে উত্তেজনা বাড়তে থাকায় ওসি (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পুলিশের নির্দেশ অমান্য করে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। এতে পুলিশসহ ১০ জন আহত হন এবং ওসি তদন্তের ব্যবহৃত সরকারি ডাবল কেবিন পিকআপটি ভাঙচুর করা হয়।

আটককৃতরা হলেন- সিয়াম (২০), তানভির (১৯), বিজয় (২০), ইমরান (২০), সাইদুল ইসলাম (৩০), রূপ মিয়া (৩৭), মাসুদ (২১)। এদের বাড়ি উপজেলার উচিতপুরা ও মর্দাসাদি গ্রামে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুদ্দিন বলেন, এই ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে থানা ১৫ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ৩ থেকে ৪শ লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..