সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত ম্যানেজিং কমিটির সহসভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। সবার সম্মিলিত সহযোগিতায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য তুষার আহম্মেদ মিঠু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য উম্মে তাহেরা আঁখি, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মাইনউদ্দিন।
এছাড়াও শরিফ, সচিন, রাজিয়া, নাছিম, হিরাসহ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...