বন্দরে সুষ্ঠ পরিবেশে নির্বাচন করার জন্য রহিম শেখের আহবান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে সুষ্ঠ পরিবেশে নির্বাচন করার জন্য রহিম শেখের আহবান
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বন্দরে সুষ্ঠ পরিবেশে নির্বাচন করার জন্য রহিম শেখের আহবান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
বন্দরে সুষ্ঠ পরিবেশে নির্বাচন করার জন্য রহিম শেখের আহবান

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ বন্দরে আল আমিন জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির নির্বাচন যেনো সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পঞ্চায়েত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রহিম শেখ। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকালে গনমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহবান জানান।

রহিম শেখ বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি পঞ্চায়েতে ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালিত হোক। এ দাবিটি নারায়ণগঞ্জ পঞ্চায়েত কমিটির ব্যানারে দীর্ঘদিন ধরে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ তা আল-আমিন মসজিদ কমিটিতে দৃশ্যমান হল।

রহিম শেখ আরো বলেন, একটি এলাকার পঞ্চায়েত কমিটিতে অনেক সদস্যই থাকেন। তারা বাৎসরিক চাঁদা প্রদানও করেন। কিন্তু তাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করার ক্ষমতা তারা রাখেন না। তারা জানেনই না কে নির্বাচিত হতে যাচ্ছে। যে কয়জন কমিটিতে থাকেন তারাই নির্বাচন করেন কিন্তু কন্ঠ ভোটের মাধ্যমে কে নেতৃত্ব দিবেন সেটা নিয়ে দ্বিধা-দ্বন্দে থাকেন। তাই আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। কেননা, একটি পঞ্চায়েত কমিটি ও প্রশাসনের সমন্বয়ে সমাজে মাদক ও সন্ত্রাস নিমূল সম্ভব। তাই সকল পঞ্চায়েত কমিটিগুলোকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..