ইব্রাহীম স্যারের মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ইব্রাহীম স্যারের মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

ইব্রাহীম স্যারের মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
ইব্রাহীম স্যারের মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

নিজস্ব সংবাদদাতা : মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম স্যারের মা প্রয়াত আমিরুন নেছা’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি বাদ আছর ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান কামাল, মোঃ আসাদউল্লাহ, সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ সেলিম, আবুল হোসাইন, মোঃ সালাউদ্দিন, মতিউর রহমান, জিল্লুর রহমান। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এ.আর কুতুবে আলম, দপ্তর সম্পাদক রাকিব চৌধুরী শিশির, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, কার্যকরী সদস্য মোস্তাক আহমেদ সুমন, যুবলীগ নেতা লিটন প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতী আব্দুর রহমান।

উল্লেখ্য, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম স্যারের মাতা আমিরুন নেছা সোমবার ২০ জানুয়ারি বিকাল ৩টায় বার্ধক্যজনিত কারণে নবীনগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। সোমবার ২০ জানুয়ারি বাদ এশা এতিমখানা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাযা শেষে মুসলিমনগর কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..