পরিশ্রমের মাধ্যমেই মানুষ একদিন সাফল্য পায় : সেলিম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পরিশ্রমের মাধ্যমেই মানুষ একদিন সাফল্য পায় : সেলিম ওসমান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ

পরিশ্রমের মাধ্যমেই মানুষ একদিন সাফল্য পায় : সেলিম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
পরিশ্রমের মাধ্যমেই মানুষ একদিন সাফল্য পায় : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সেলিম ওসমান বলেছেন, নবীগঞ্জে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন হওয়ায় আমি খুবই আনন্দিত হয়েছি। আমি নিজেকে ধন্য মনে করব তখন এই ব্যাংকের মাধ্যমে মানুষ যখন দিনে দিনে স্বাবলম্বী হতে পারে। এই ব্যাংক হোক মানুষের আত্মনির্ভরশীল হওয়ার হাতিয়ার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল কমিউনিটি সেন্টারে আইএফআইসি ব্যাংক লিমিটেড নবীগঞ্জ উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান বলেন, পরিশ্রমের মাধ্যমেই মানুষ একদিন সাফল্য পায়। আপনারা এই ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করে প্রতিষ্ঠিত হউন। আর আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন খোলা খাবার খাবেন না। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন। করোনা ভাইরাস থেকে সেই চায়না থেকে সৌদি চলে এসেছে। অতএব সতর্কতাই পারে আমাদের বাঁচাতে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.নুরুল হাসনাত, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশীদ, নারী ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, জেলা পরিষদের সদস্য আবুল জাহের।

উপস্থিত ছিলেন, নাসিক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহাম্মেদ, আফজাল হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..