১৬৯ টাকায় করোনা ভ্যাকসিন ভারতে!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
১৬৯ টাকায় করোনা ভ্যাকসিন ভারতে!
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

১৬৯ টাকায় করোনা ভ্যাকসিন ভারতে!

জাকির হোসাইন জামিল
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
১৬৯ টাকায় করোনা ভ্যাকসিন ভারতে!

করোনাভাইরাস মহামারি থেকে বাঁচতে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের লক্ষ্য এখন প্রতিষেধক টিকা তৈরি করা। এর মধ্যে ভারত তিনটি প্রতিষেধক নিয়ে কাজ করছে। দুটি তাদের নিজেদের তৈরি এবং আরেকটি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি।

সম্প্রতি ঢাকা সফরে এসে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, তার দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।

কিন্তু ভারতে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশ কোন উপায় পাবে সেটা ভারতের সাথে ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চুক্তির ওপর নির্ভর করবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক।

তিনি বলেন, ‘ভারতসহ বিভিন্ন দেশকে অক্সফোর্ড এই টিকা উৎপাদনের অনুমোদন দিয়েছে। অক্সফোর্ড যদি ভারতকে অনুমোদন দেয় বিক্রি করতে, তাহলে তারা বাংলাদেশের কাছে বিক্রি করবে। এটা নির্ভর করছে অক্সফোর্ডের ওই কোম্পানি এবং ভারতের মধ্যে কী দেন-দরবার হয়েছে, সেটার ওপর।’

১৩০ কোটির দেশ। সব দিক খতিয়ে দেখেই ভ্যাকসিন আসার আগে শুরু হয়েছে বিলিবন্টন নিয়ে ভারত সরকারের প্রস্তুতি। সূত্রের খবর ভ্যাকসিনের জন্য ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে সরিয়ে রাখছে সরকার।

এর ফলে একবার ভ্যাকসিন প্রস্তুত হলে ১৩০ কোটি ভারতবাসীর ভ্যাকসিন নিতে খরচ হবে ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৪৭ রুপি বা ১৬৯ টাকা।

ব্লুমবার্গ ও কুইন্ট সূত্রে খবর, এই অর্থমূল্য ধার্য করা হয়েছে এই অর্থবর্ষ অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত। ৬-৭ ডলার অর্থাৎ ১৪৭ রুপি বা ১৬৯ টাকা খরচ করে মোট দু’টি ডোজ নেওয়া যাবে ভ্যাকসিনের।

মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের বিজ্ঞানীরা রাতদিন কাজ করছেন ভ্যাকসিন তৈরির জন্য। পাশাপাশি উৎসবের মরশুমে দেশবাসীকে কোভিড বিধি মেনে চলার ব্যাপারেও সতর্ক করেন তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..