বাথরুমে স্ট্রোক করে মানুষ মারা যায় কেন?
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাথরুমে স্ট্রোক করে মানুষ মারা যায় কেন?
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বাথরুমে স্ট্রোক করে মানুষ মারা যায় কেন?

জাকির হোসাইন জামিল
  • প্রকাশিত সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
বাথরুমে স্ট্রোক করে মানুষ মারা যায় কেন?

প্রতিদিনই স্ট্রোকে মারা যাচ্ছে হাজারো মানুষ। আপনার পরিচিত মহলে অনেকের মুখে শুনে থাকবেন তার পরিবারের কেউ হয়তো বাথরুমে স্ট্রোক, কেউবা হার্টএটাক করে মারা গেছেন।

– প্রথমেই জানা দরকার স্ট্রোক কি?
মস্তিষ্কের অভ্যন্তরে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার ফলে যে দ্রুত জটিলতার দেখা দেয় তাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোকে আক্রান্ত হওয়া মানেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়া। এর ফলে বেঁচে যাওয়া রোগী পঙ্গুও হয়ে যেতে পারে।

বিভিন্ন কারণে বাথরুমে স্টোক হয়ে থাকে। রাতের বেলা একজন সুস্থ মানুষ হঠাৎই বাথরুমে গিয়ে মারা গেছেন। সম্প্রতি এক গবেষনায় বলা হয়েছে, যারা রাতে বা সকালে ঘুম থেকে খুব তাড়াহুড়া করে উঠে বাথরুমে যান সাধারণত তারাই এর ভুক্তভোগী হন। এ জন্য বেশ কিছু সচেতনতার কথা ও বলেছেন গবেষক দল।

– রাতে বা ভোরে বাথরুমে যাওয়ার আগে কেন দেড় মিনিট সময় নেবেন :
আমরা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাৎ কমিয়ে দেয়। হুট করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার কারণে আপনার ব্রেইনে সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না, যার ফলে হতে পারে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো ঘটনাও।

যাদের কোষ্ঠকাঠিন্য, উচ্চ ও নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চমাত্রার কোলেস্টেরল, এবং এলকোহল গ্রহণ করার অভ্যাস রয়েছে , তাদের জন্য বাথরুমে স্ট্রোক করার সম্ভাবনা সবচেয়ে বেশি।

  • স্ট্রোক এড়াতে হলে :
    ১) রাতে বা ভোরে বাথরুমে যাওয়ার আগে বা দাঁড়ানোর আগে আপনি শুয়ে থাকলে উঠে প্রায় দেড় মিনিট বসে সময় নেবেন।
    ২) শরীরের বাড়তি ওজন কমাতে হবে।
    ৩) প্রতিদিনের ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার, সবজি ও ফল।
    ৪) সপ্তাহে অন্তত পাঁচ দিন ৪৫ মিনিট, তা না হলে ৩০ মিনিট হাটতে হবে।
    ৫) ডায়াবেটিস ও ব্লাড প্রেশার থাকলে অবশ্যই নিয়ন্ত্রণ করতেই হবে।
    ৬) কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করতে হবে, ৭)ঝাল-মসলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে।
    ৮) প্রতিদিন ৮-১০ গ্লাস পানি খাওয়া এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার অভ্যাস করতে হবে।
    ৯) ধুমপান বন্ধ করতে হবে।
    ১০) নিয়ম করে প্রতিদিন ৮-১০ ঘন্টা ঘুমাতে হবে।

 

  • দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে :
    যদি,
    ১) হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।
    ২) হাত পা বা শরীরের কোনও এক দিক হঠাৎ অবশ লাগে।
    ৩) চোখে দেখতে বা কথা বলতে অসুবিধা হয়।
    ৪) ঢোক গিলতে কষ্ট হয়।
নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..