আ’লীগের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় মামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আ’লীগের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় মামলা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আ’লীগের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় মামলা

সোনারগাঁ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
আ’লীগের কর্মী সম্মেলনে হামলার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আ’লীগের কর্মী সম্মেলনে নেতা-কর্মীদের উপর মোল্লাবাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ জানুয়ারী রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। উল্লেখ্য গত বুধবার ২৫ (জানুয়ারি) বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন এলাহীনগর ঈদগাহ্ মাঠে শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের কর্মী সম্মেলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক মোল্লাকে ১নং আসামী এবং ২২ জন সহ আরো অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়।

জানা যায়, কর্মী সম্মেলনে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লা ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশত কর্মী সমর্থক আহত হয়।

কর্মী সম্মেলনে ইউনিয়ন আ’ লীগের সভাপতি তার স্বাগত বক্তব্যে উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিক মোল্লার সমর্থকরা নাসির উদ্দিন সমর্থকদের উপর অতর্কিত হামলা চালালে ৫০ জনের মতো গুরতর আহত হয়। গুরুতর আহত কর্মী সমর্থকদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক হ আশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়

এ বিষয়ে নাসির উদ্দিন জানান,শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের কর্মী সম্মেলনে আবু বক্কর সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যে ও তার নির্দেশে পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া জানান, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যের কারনে ঐদিন নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তখনই আমরা কর্মী সম্মেলন স্থগিত করি এবং কর্মী সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..