‘অপারেশন ডেভিল হান্ট’ : আ’লীগ নেতাসহ ৪৪ জন গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
‘অপারেশন ডেভিল হান্ট’ : আ’লীগ নেতাসহ ৪৪ জন গ্রেফতার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

‘অপারেশন ডেভিল হান্ট’ : আ’লীগ নেতাসহ ৪৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
‘অপারেশন ডেভিল হান্ট’ : আ’লীগ নেতাসহ ৪৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৮ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৩৬ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৮ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ৩৬ জনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৮ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, সিদ্ধিরগঞ্জের নিষিদ্ধ ঘোষিত ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রবিউল ইসলাম (২১), সন্ত্রাসী কর্মকান্ডে জরিম আক্তার (২৮), ছাত্রলীগ নেতা জয় চন্দ্র দে (২০), মো. রনি (২১), বন্দর উপজেলার কলাগাছিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুম্মান (৪৭), রূপগঞ্জ দাউদপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. জাকির হোসেন (৩৯), একই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম (৩৮) ও সোনারগাঁও জামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ (৩৭)।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..