এসপি প্রত্যুষের আইডল কাউন্সিলর খোরশেদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
এসপি প্রত্যুষের আইডল কাউন্সিলর খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

এসপি প্রত্যুষের আইডল কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
এসপি প্রত্যুষের আইডল কাউন্সিলর খোরশেদ

সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে আইডল বলে মনে করেন পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেছেন, এখানে (নারায়ণগঞ্জে) খোরশেদ কমিশনারের মতো মানুষ আছেন। যিনি মানবতার একটা প্রকৃষ্ট উদাহরণ। যে মানুষ করোনার সময় নিজের জীবন বাঁজি রাখছে, তাকে আমি আমার আইডল মনে করি। উনার সাথে যখন দেখা হয়, আমি তাকে বলেছি আমি আপনাকে আইডল মনে করি।

বুধবার (৯ অক্টোবর) নগরীর চাষাড়ায় রবিদাসপাড়ায় শারদীয় দূর্গা পূজার অনুষ্ঠানে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, উনি আমাকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য অনুরোধ করেছিলেন। তার বিরুদ্ধে ৭৮ টা মামলা ছিল। আমি আইজিপি স্যারের সাথে কথা বলে তাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছি। একজন খোরশেদ কমিশনার সমাজে জন্ম নিতে অনেক দিন লাগে। আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি।

তিনি আরও বলেন, ঈশ্বর আমাদের সবার। ঈশ্বর কখনও ভাগ করা যায় না। যে গরীব সে ঈশ্বরকে ডাকে, যে ধনী সেও ঈশ্বরকে ডাকে। আর ঈশ্বরের রূপ একটাই। ঈশ্বরকে দামী পোশক দিয়ে খুব আয়োজন করে ডাকলে ঈশ্বর সন্তুষ্ট হোন, কম আয়োজনে কম দামী পোশাক দিয়ে ডাকলে ঈশ্বর সন্তুষ্ট হোন না এমনটি নয়। আসলে জীবনের ভিতরে জীবের মানবিকতার ভিতরে ঈশ্বর লুকানো। মা দূর্গার পূজাতেও যখন প্রতিমা গড়ানো হয়, থখন প্রতিটা কোণায় মাটি লাগে। এর কারণ, মার প্রতিমাতে সবারই অবদান আছে, শুধু ধনীদের অবদান না।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..