অনিশ্চয়তার মুখে সাখাওয়াতের ভবিষ্যৎ রাজনীতি!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অনিশ্চয়তার মুখে সাখাওয়াতের ভবিষ্যৎ রাজনীতি!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

অনিশ্চয়তার মুখে সাখাওয়াতের ভবিষ্যৎ রাজনীতি!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
অনিশ্চয়তার মুখে সাখাওয়াতের ভবিষ্যৎ রাজনীতি!

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মানেই আলোচনা সমালোচনায় গড়া একটি সাংগঠনিক সংসার। ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করার পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা ৩ ভাগের বিভাজনে রয়েছে। তবে বিভক্তির সব কিছুকে ছাড়িয়ে মহানগর বিএনপির নেতাদের বিরুদ্ধে অর্থ ক্যালেঙ্কারির বোঝাটা যেন দিন দিন বেশ ভারী হতে শুরু করেছে।

তৃণমূল নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি অনেকটাই পরিষ্কার মহানগর বিএনপি মানেই টাকার মেশিন। আর সেই টাকার মেশিনের দায়িত্ব যখন আসে নাসিক সিটি কর্পোরেশনের নির্বাচনে অর্থ ক্যালেঙ্কারিতে অভিযুক্ত এ্যাড. সাখাওয়াত হোসেনের হাতে। এ যেন মেঘ না চাইতে মুষলধারে বৃষ্টি।

মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক নেতার অভিযোগের ভিত্তিতে জানা যায়, মহানগর বিএনপির কমিটিতে আহবায়ক পদ ভাগিয়ে আনার পর থেকেই খরচাপানির জন্য নানা কৌশল অবলম্বন করার চেষ্টা করেছেন এ্যাড. সাখাওয়াত হোসেন। কিন্তু সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খানের লাগামহীন ভাষার কাছে বাব বার মুখ থুবড়ে পরেছে তার সব কৌশল।

তবে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খানে টিপুকে নিয়েও অর্থ ক্যালেঙ্কারির বিষয় স্থানীয় মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। বর্তমান সেই অর্থ ক্যালেঙ্কারির বিষয়ে তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও, এ বিষয়ে আহবায়ক এ্যাড. সাখাওয়াত রয়েছেন বেশ এগিয়ে।

নাসিক নির্বাচনের ২ কোটি টাকার অভিযোগের উপর কিছুটা জং ধরলেও দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী প্রার্থীর কাছ থেকে লুফে নিয়েছেন আড়াই লক্ষ টাকা। যদিও সেখান থেকে তার পকেটে ঢুকেছে মাত্র ১ লক্ষ।

শুধু তাই নয় এবারের জাতীয় নির্বাচনের পর্বে দলীয় আন্দোলন সংগ্রামে তার ভূমিকা রহস্য জনক হলেও নিজের অবস্থান থেকে নেতাকর্মীদের নিয়ে মাঠে থেকেছেন সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

তবে সেই আন্দোল সংগ্রামে ভাটা পরে যখন এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু প্রশাসনের হাতে গ্রেফতার হন। রাজনৈতিক মহলে গুঞ্জন শুনা যায় সেই গ্রেফতার নাটকের মহানায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান নিজেই।

এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু আটক হওয়ার পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আন্দোলন সংগ্রামে বেশ ভাটা পরে। আর সেই আন্দোলন সংগ্রামের চাঙ্গা ভাব ফিরিয়ে আনতেই নাকি ২০ লক্ষ টাকা সাখাওয়াত হোসেন খানকে দিয়েছেন নজরুল ইসলাম আজাদ। কিন্তু ব্যর্থ সাখাওয়াত নিজের পকেট ভারি করার জন্য আন্দোলনের সেই ভাটাকে আর জোয়ারে রুপ না দিয়ে পুরো অর্থই রেখেছেন নিজের পকেটে।

যার ফলশ্রুতিতে সাখাওয়াতের সভাপতি হওয়ার স্বপ্নে ছাই পরতে শুরু করেছে। কারণ নজরুল ইসলাম আজাদ যখন টাকা দিয়ে ছিলেন তখন তিনি দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক হিসেবে।

আর বর্তমান তিনি ঢাকা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক মানে তার হাত দিয়েই মহানগর বিএনপির আগামীর ভবিষ্যত নেতৃত্ব আসবে। তার মানে হলো লোভের কারণেই এ্যাড. সাখাওয়াতের ভবিষ্যত রাজনীতি অনিশ্চয়তার মুখে। যদি আজাদের দেয়া অর্থের ঘটনা সত্যি হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..