আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : ফেরদাউসুর রহমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : ফেরদাউসুর রহমান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : ফেরদাউসুর রহমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : ফেরদাউসুর রহমান

বাংলাদেশ আজ দেশি-বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়েছে- এমন মন্তব্য করে মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, “ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এই ষড়যন্ত্র থেকে জাতিকে রক্ষা করতে হলে আমাদের আর কোনো বিকল্প নেই।” শুক্রবার (১ আগস্ট) বিকালে সোনারগাঁ থানার সনমান্দি ইউনিয়নের বাইতুল আমান জামে মসজিদে আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “সোনারগাঁ একটি প্রাচীনতম ড্যান্ডি খ্যাত বাংলাদেশের রাজধানী। এই সোনারগাঁয়ের অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমাদের সুচিন্তিত মতামত দিয়েব এবং ঐক্যবদ্ধভাবে একজন ভালো মানুষকে এই সোনারগাঁ থেকে বিজয় করিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পাঠাতে হবে।”

তিনি বলেন, “আমাদের ইমাম, ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। সোনারগাঁয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ ভয়াবহ সকল প্রকার অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য মানুষকে আহবান জানাতে হবে। আমাদের মসজিদের খুতবা, বয়ান ও ওয়াজের মাধ্যমে জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে ফেরদাউসুর রহমান বলেন, “আজকের বাংলাদেশে আলেম-ওলামাদের জন্য কাজ করার একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে। দেশের স্বার্থে, দলের স্বার্থে এবং মানুষের কল্যাণের স্বার্থে যদি আমাদের কারো সাথে জোটবদ্ধ হতে হয় সেটা হবো। জোট যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করব।”

সম্মেলনে সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার প্রখ্যাত আলেম মাওলানা ওসমান গণি। আরো উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া, মাওলানা নোমান, মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা আতিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক ওলামা ও মুসল্লি। আলোচনা শেষে ওলামা একেরামরা আগামী জাতীয় নির্বাচন ও সমাজ সংস্কারে ওলামাদের ভূমিকা নিয়ে পরামর্শ বিনিময় করেন এবং দেশের শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..