একটি ভোটে একটা দেশদ্রোহীকে হত্যা : সেলিম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
একটি ভোটে একটা দেশদ্রোহীকে হত্যা : সেলিম ওসমান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

একটি ভোটে একটা দেশদ্রোহীকে হত্যা : সেলিম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
একটি ভোটে একটা দেশদ্রোহীকে হত্যা : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, এই নির্বাচন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা যদি একটি ভোট দেন মনে করবেন একটা দেশদ্রোহীকে হত্যা করলেন। বাংলাদেশের একজন আসল নাগরিক হলেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বন্দরের সমরক্ষেত্রে আয়োজিত সমাবেশ এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি যেখানেই যাচ্ছি আমার মা-বোনেরা জিজ্ঞাস করছেন এত বছর যে এমপি ছিলেন, তবে আমাদের গ্যাস কোথায়। গ্যাস আমরা কেউ তৈরী করতে পারি না। গ্যাস আল্লাহর নেয়ামত। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু সারা বাংলাদেশে গ্যাসের ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা তার মূল্যায়ন করতে পারি নাই। আমরা তার অপচয় করেছি। ১০০ বছরের গ্যাস ৫০ বছরেই শেষ। আপনারা ধৈর্য ধরুন। বরিশাল, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের উৎস মিলছে। গ্যাস সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশ এখন ডিজিটাল হয়েছে। অনায়াসে মুঠোফোনের মাধ্যমে আমরা ঘরে থেকে বাইরের খবর পাচ্ছি। ফোনের মাধ্যমে ভিডিও দিয়ে একে অপরের সাথে কথা বলছি। দেশকে আমাদের আরও উন্নত করতে হবে। সামনে আমাদের স্মার্ট বাংলাদেশে রূপ নেবে। এর জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে।

সেলিম ওসমান বলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মুকুল সাহেব, উনি এখানে আজ আসতে চেয়েছিলেন। আমি বলেছি, না তোমার আসার দরকার নাই। তুমি পিছনে থেকেই কাজ করো। তিনি বললেন, না আমি আসবই। আমি বলেছি ৭ তারিখের পর এসে গরু জবাই করে, আনন্দ হবে। কিন্তু ভোট দেব না, অংশ নেব না এমন পরিস্থিতি যাতে না হয় সেই জন্যে দায়িত্ব নিতে হবে। বিএনপির প্রতিনিধি হিসেবে আজ এখানে ৩ জন এসেছেন। ২২ নং ওয়ার্ড থেকে সুলতান আহমদ, ২১ নং ওয়ার্ড থেকে হান্নান, ২০ নং ওয়ার্ড থেকে গোলাম নবী মুরাদ। আমরা জাতীয় পার্টি, আওয়ামী লীগ চিনি না। আমরা একসাথে বন্দরবাসীর জন্য কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ আহাম্মেদ, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহম্মেদ ভুইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..