কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি সেখানে কারা তত্ত্বাবধানে থাকবেন।”

এর আগে, সকাল ১০টায় তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, “তার বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। জামিনও চাওয়া হয়নি। তাকে আদালতে তোলার পর হত্যামামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।”

এর আগে শুক্রবার ভোর পৌনে ছয়টায় শহরের দেওভোগের পৈতৃক বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, “আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অন্তত পাঁচটি মামলার আসামি করা হয়েছে। এর মধ্যে মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল চুনকা কুটিরে যায়। এসময় পুলিশের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসী সড়কে নেমে আসেন। তারা স্লোগান দেন, “রাতের আঁধারে আইভীকে নিয়ে যেতে দেব না।”

রাতভর পুলিশ বাড়ির ভেতর অবস্থান করে। ছয় ঘণ্টা পর সকালে স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন আইভী। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরে তাকে ঢাকার কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..