খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। শুক্রবার (১৫ মার্চ) বাদ জুমা শহরের চাষাঢ়া নুর মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এসময় এবিএম সিরাজুল মামুন বলেন, রমজানের এই পবিত্র মাসেও ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলী সন্ত্রাসীরা গণহত্যা চালিয়ে যাচ্ছে। মসজিদ সহ কোথাও তাদের জীবন এখন নিরাপদ নয়। সারাবিশ্বে মানবাধিকারের বুলি আওড়ানো দেশগুলোও এখন গাজার মুসলমানদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এহেন মুহুর্তে বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজাদার শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার দোষীদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৯২% মুসলমানের দেশে এটা কখনোই মেনে নেওয়া হবে না। নিত্যপণ্যের দাম কমানো, বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের নিরাপদে ইবাদতের পরিবেশ করে দেওয়া, দেশে ইসরায়েলী সকল পণ্য আমদানি নিষিদ্ধ সহ কিছু দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম, মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, নুর মোহাম্মদ খান, খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, কামরুল হাসান পায়েল, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি মাইদুল ইসলাম, জেলা সভাপতি ডা. মোতাহার হুসাইন , ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, জেলা সভাপতি তৌফিক বিন হারিছ প্রমুখ।

মিছিলটি চাষাঢ়া নুর মসজিদের সামনে থেকে শুরু হয়ে চাষাঢ়া চত্বর ঘুরে ঐতিহাসিক ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..