গণমানুষের নেতা হিসেবে আলোচনায় মোহাম্মদ শাহআলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গণমানুষের নেতা হিসেবে আলোচনায় মোহাম্মদ শাহআলম
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

গণমানুষের নেতা হিসেবে আলোচনায় মোহাম্মদ শাহআলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
গণমানুষের নেতা হিসেবে আলোচনায় মোহাম্মদ শাহআলম

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহআলমকে নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তিনি শুধু একজন দলীয় নেতা নন, বরং গণমানুষের পাশে থাকা একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা শাহআলম ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায় পেরিয়ে তৃণমূল নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তার প্রকৃত পরিচিতি গড়ে উঠেছে সাধারণ মানুষের দুঃখ-কষ্টের অংশীদার হয়ে। এলাকার অসুস্থ, দরিদ্র, বিপদগ্রস্ত মানুষদের পাশে তিনি সবসময় থেকেছেন নিরবে-নিভৃতে।

স্থানীয় এক বৃদ্ধা বলেন, “তিন দিন কিছু খাইনি, শাহআলম ভাই খবর পেয়ে চাল-ডাল পাঠিয়ে দিয়েছেন। রোজা, ঈদ কিংবা করোনায়ও পাশে ছিলেন তিনি। লোক দিয়ে বাসায় চাল-ডাল এমনকি ঈদের বাজার পর্যন্ত পাঠিয়ে দেন।”

শুধু ব্যক্তি পর্যায়ে নয়, করোনা মহামারির সময়ও শাহআলম নিজ উদ্যোগে এলাকাজুড়ে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ঈদ, শীতকাল কিংবা কোনো দুর্ঘটনার সময়ও তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এলাকার একজন রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, “শাহআলম এমন একজন নেতা যিনি ভোটের সময় নয়, বরং সারা বছর মানুষকে সময় দেন। এমন প্রার্থীই দল ও জনগণের জন্য প্রয়োজন।”

তিনি নিজেও জানান, “মানুষের ভালোবাসা পাওয়াই সবচেয়ে বড় অর্জন। আমি রাজনীতি করি জনগণের অধিকার আদায়ের জন্য। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি চেষ্টা করব নারায়ণগঞ্জ-৪ এর মানুষের প্রত্যাশা পূরণ করতে।”

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের কাছেও মোহাম্মদ শাহআলমের সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি ইতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও মনে করেন, তিনি মনোনয়ন পেলে ভোটের রাজনীতিতে বিএনপির পক্ষে ভারসাম্য তৈরি করতে পারবেন।

সব মিলিয়ে, একজন ত্যাগী ও মানবিক নেতা হিসেবে মোহাম্মদ শাহআলম এখন নারায়ণগঞ্জ-৪ আসনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..