চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সোনারগাঁয়ে নয়ন (৩২) নামের এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়ি কান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে নদের পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে নৌ-পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। সে সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে অটোরিকশা চালাতো।

বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ী ফিরেনি। পরবর্তীতে মঙ্গলবার সকালে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দূর্বৃত্তরা।

এ বিষয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাহাবুব বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..