জামানত হারালেন বিরোধী দল হওয়ার স্বপ্নে বিভোর তৈমুর!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জামানত হারালেন বিরোধী দল হওয়ার স্বপ্নে বিভোর তৈমুর!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

জামানত হারালেন বিরোধী দল হওয়ার স্বপ্নে বিভোর তৈমুর!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
জামানত হারালেন বিরোধী দল হওয়ার স্বপ্নে বিভোর তৈমুর!

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের শোচনীয় পরাজয় ঘটেছে। নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ধারেকাছেও পৌঁছাতে পারেননি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ৩ হাজার ১৯০ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল তার কার্যালয়ে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এদিকে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।

অথচ এ আসনে নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে থেকে তৈমুর আলম খন্দকার নিজেকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দাবি করে আসছিলেন। সেই সঙ্গে বিভিন্ন বক্তব্যে নির্বাচনের পুরো সময়জুড়েই উত্তাপ ছড়িয়ে আসছিলেন। তিনি এও বলেছিলেন, তার তৃনমুল বিএনপিই হবে সংসদের প্রধান বিরোধী দল। কিন্তু দলছুট এ নেতাকে ভোটের মাঠে কেউ মুল্যায়ন করেনি। যদিও তিনি বলেছিলেন তার পাশে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন এবং সেই বিএনপির নেতাকর্মীরাই তাকে ভোট দিবেন। নির্বাচনের পুরোটা সময় তার স্ত্রী ও নামকাওয়াস্তে কিছু কর্মী থাকলেও তার নির্বাচনী প্রচার-প্রচারনায় তাই দুই মেয়েকে কিন্তু মাঠে দেখা যায়নি এক সেকেন্ডের জন্য। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের পক্ষে তার স্বজনরা প্রচারনায় থাকলেও তার প্রচারনায় ছিলোনা কোন স্বজন। তবে অনৈকেই বলছেন যে তৈমুল আলম খন্দকারের মাত্রাতিরিক্ত লোভের কারনেই তার পিছনে থাকেনা কেউ।

যিনি একসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাসহ বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নিজেকে একজন জনপ্রিয় নেতা হিসেবে দাবি করেন তিনি। আর সেই তৈমুর শেষপর্যন্ত জামানত হারানোর পথে রয়েছেন।

এর আগে সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তৈমুর আলম খন্দকার বলেছিলেন, কঠিন অবস্থার মধ্যে দিয়ে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের কোনো পরিবেশ নেই।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..