দিন দিন কোনঠাসা হচ্ছে বিএনপি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দিন দিন কোনঠাসা হচ্ছে বিএনপি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

দিন দিন কোনঠাসা হচ্ছে বিএনপি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
দিন দিন কোনঠাসা হচ্ছে বিএনপি

সরকার পতনের এক দফা আন্দোলনে নেমে একের পর মামলায় জর্জরিত নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা কোনঠাসা হয়ে পড়েছে। ফলে বাড়ি-ঘর ছেড়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। রাজপথেও রীতিমত কোনঠাসা হয়ে পড়েছে তারা।

 

 

২৮ অক্টোরের পর নতুন করে একাধিক মামলার আসামী হয়েছেন, বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, অধ্যাপক মামুন মাহমুদ, আজহারুল ইসলাম মান্নান, বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, আড়াইহাজারের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। ফলে শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে কোনমতে আন্দোলন চালিয়ে যাচ্ছে মাঠ পর্যায়ের কর্মী-সমর্থকরা।

 

 

পুলিশ ও দলীয় তথ্যমতে, গত ২৮ অক্টোবর আলোচিত মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত নাশকতার অভিযোগ বহু মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এরমধ্যে অধিকাংশ মামলার বাদী পুলিশ। শুধু রূপগঞ্জ থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে একটি মামলার বাদী ছাত্রলীগের এক কর্মী।

এদিকে একের পর এক মামলা এবং পুলিশী তৎপরতার কারণে কোনঠাসা হয়ে পড়েছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা। গ্রেপ্তার এড়াতে জেলার শীর্ষ নেতারা গা ঢাকা দিলেও তাদের অনুসারী মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা বিক্ষিপ্ত-বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। চতুর্থ দফার অবরোধের শেষদিন সোমবারও জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও, ফতুল্লা ও শহরের কিল্লারপুলে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

 

 

তবে আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতায় তারা সুবিধা করতে পারছে না। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাগুপ্তা ভাবে কর্মসূচি পালন করেছে মাঠ পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওদিকে মামলার পর গ্রেপ্তার এড়াতে বাকী নেতারা রয়েছে বাড়ি-ঘর ছাড়া। কারণ পুলিশ আর ডিবি রাত-দিন হানা দিচ্ছে তাদের বাড়ি-ঘরে।

তবে অভিযোগ রয়েছে, ক্ষমতাসীনদের সঙ্গে আতাঁত থাকায় কিছু কিছু নেতা ভালোই আছেন। তারা মামলার আসামী হলেও পুলিশ তাদের বাড়ি-ঘরে যায় না। অপরদিকে এখনো হরতাল অবরোধ কমূসূচিতে রয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..