দেশবাসীর কল্যাণে কাজ করতে চাই : শাহ নিজাম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেশবাসীর কল্যাণে কাজ করতে চাই : শাহ নিজাম
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

দেশবাসীর কল্যাণে কাজ করতে চাই : শাহ নিজাম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
দেশবাসীর কল্যাণে কাজ করতে চাই : শাহ নিজাম

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, এই দেশটাকে ভালোবাসি। এই দেশের মানুষকে ভালোবেসে দেশের কল্যাণে, দেশবাসীর কল্যাণে কাজ করতে চাই। এর জন্য প্রয়োজন সবার সহযোগীতা। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে। যারা আজ এখানে উপস্থিত আছি, তারা প্রত্যেকেই ৩ জন লোককে ভালো পথে আসার আহ্বান করুন। ভালো কাজ করার আহ্বান করুন, সত্যের পথে কাজ করার আহ্বান করুন। আমি মনে করি, আমরা প্রত্যেকে ৩ জন মানুষকে সত্যের পথে, ভালোর পথে আনতে পারি একটি সুন্দর সমাজ হবে। একটি সুন্দর সমাজ হলে একটি সুন্দর রাষ্ট্র হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) ফতুল্লার চতলার মাঠে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির পুনর্মিলনী উপলক্ষে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোঃ মেহেদী হাসান উজ্জল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন জিল্লু ।

শাহ নিজাম বলেন, এখন পবিত্র রমজান মাস। আমরা প্রতিদিন জেনে না জেনে নানা অন্যায় কাজ, পাপ কাজ করেছি। আসুন আমরা পবিত্র এ মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করি। এবং সত্যের পথে, ন্যায়ের পথে আসার দৃঢ় প্রতিজ্ঞা করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা কবুল করবেন এবং একজন সুন্দর মানুষ হতে সাহায্য করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউপি চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদুর রহমান রিপন, কাশিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম রেজা ও কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান স্যামল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..