নগরীতে হালকা কুয়াশায় শীতের আগমনী বার্তা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নগরীতে হালকা কুয়াশায় শীতের আগমনী বার্তা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

নগরীতে হালকা কুয়াশায় শীতের আগমনী বার্তা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
নগরীতে হালকা কুয়াশায় শীতের আগমনী বার্তা

সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ বিদায় নিয়েছে। কার্তিকের শুরুতে নগরী শীতের হালকা চাদরে ঢাকা পড়েছে। প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ধীরে ধীরে দিন ছোট হয়ে আসছে। বিকেল সাড়ে চারটা না বাজতেই পশ্চিমে ঢলে পড়ছে সূর্য। জলদী নেমে আসছে সন্ধ্যা। তখনই কুয়াশার চাদর নগরবাসীর চোখে পড়ে।

দূরের দালান, মসজিদের মিনারের দিকে তাকালে ধোয়া ধোয়া দেখা যায়। হালকা কুয়াশা ও ঠান্ডায় নগরী শীতের আমেজ গড়ে উঠে। সন্ধ্যা শেষে যখন রাত শুরু হয়, বাহিরে হাটতে ঠান্ডা অনুভব হয়। হিমেল হাওয়ায় টের পাওয়া যায়, ধীর পায়ে শীত নামছে প্রকৃতিতে। চায়ের চুমুকে অনেকেই শীতের আমেজকে উপভোগ করছেন। রাত যত গড়ায় কুয়াশার চাদর ততই ঘন হতে থাকে, যা ভোর রাত্রি পর্যন্ত চলে। ভোর সকালে শীতের চাদর হালকা হতে শুরু করে, দুপুরের দিকে তা প্রায় দেখাই যায় না। তবে অন্যান্য দিনের তুলনায় খুব একটা গরম অনুভূত হয় না। দুপুর গড়িয়ে বিকেল আসলে হালকা কুয়াশার চাদর পুরো নগরীকে ঢেকে দেয়। কুয়াশায় সৃষ্ট এই শীতের আমেজ নগরবাসীর মনে দোলা দেয়।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন প্রান্তর কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। বিশেষ করে গ্রাম্য অঞ্চলে সকালে কুয়াশায় শীতের দৃশ্য প্রায়ই দেখা যাচ্ছে। এরইমধ্যে নারায়ণগঞ্জ‘র শহর সহ আশেপাশের এলাকায় শীতের আমেজ তৈরী হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই নগরী মেঘাচ্ছন্ন ছিল। সারা দিনের গড় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা রাত হলে আরও ২-১ ডিগ্রি করে কমবে। দুপুর থেকে কুয়াশার আবছা চাদর লক্ষ করা যায়। বিকেলের দিকে আগের তুলনায় কিছুটা ঘন হয়। রাতের দিকে তাপমাত্রা কমায় ঠান্ডা অনুভব হবে, কুয়াশার চাদরে নগরী আচ্ছাদিত হবে ভোড় পর্যন্ত। গাছের পাতায় পাতায় জমবে শিশির ফোটা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ধীরে ধীরে কুয়াশা পড়তে শুরু করলেও শীতের শুরু হতে নভেম্বর এসে পড়বে। তবে এবছর কুয়াশার প্রকোপ থাকবে। জানুয়ারি আসতে আসতে শীতের মাত্রা বাড়বে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..