না’গঞ্জে দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
না’গঞ্জে দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

না’গঞ্জে দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
না’গঞ্জে দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে নিয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও ‘দানা’র বেশ প্রভাব পড়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাত থেকেই দমকা বাতাসসহ হালকা বর্ষণ হতে শুরু করে। থেমে থেমে কখনও গুড়ি বৃষ্টি, আবার কখনও মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সূর্যেরও তেমন দেখা মেলেনি।

বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি ঘনীভূত হওয়ার কারণে বুধবার (২৩ অক্টোবর) থেকেই নারায়ণগঞ্জে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। আকাশ মেঘে ঢেকে যাওয়ার পাশাপাশি, তাপমাত্রাও কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যায়। সময় গড়াতে গড়াতে বঙ্গোপসাগরে নি¤œচাপের শক্তি বেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়, নাম হয় তার ‘দানা’। উৎপত্তিস্থল হতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড়টি।

দিনভর বৃষ্টিতে নারায়ণগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবিকার তাগিদে চাকুরীজীবী ও ব্যবসায়ীরা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট গায়ে দিয়ে, কেউবা পলিথিন মাথায় দিয়ে রওনা দিয়েছেন। বৃষ্টিতে ভেজার ইচ্ছে নাই বলে, কেউ কেউ আবার রিক্সা ভাড়া করছেন। তবে প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন কেউ বের হচ্ছেন না। সকাল থেকে বিভিন্ন মার্কেট, বিপনী বিতান, দোকান খোলা হলেও ক্রেতাদের তেমন দেখা মিলছে না। ব্যাংক ও অন্যান্য অফিসগুলোতেও গ্রাহকদের ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। বেচাকেনা নেই বলে আবার বিকালের দিকেই অনেকে দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে ছুটছেন। বৃষ্টির কারণে সড়কের পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীরাও পণ্য সামগ্রী গুটিয়ে রেখেছেন। তারা বৃষ্টি শেষ হবার অপেক্ষায় আছেন।

আকাশ নামে এক পোশাক বিক্রেতা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, রাস্তার পাশে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করি। বৃষ্টির কারণে আজকে মালামাল সাজাতে পারিনি। ছাউনি দেয়ার কোন ব্যবস্থা নাই। তাই আপাতত পলিতে সব রাখছি, বৃষ্টি থামলে বেচাকেনা শুরু করবো।

বৃষ্টির কারণে নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। যতই সময় যায়, ততই সড়কের অংশগুলো ধীরে ধীরে ডুবে যায়। নগরীর বঙ্গবন্ধু রোডে প্রেসিডেন্ট রোডে ঢুকতে, উকিলপাড়ার দিকে, পপুলার ডায়াগনস্টিকের গোলিসহ বিভিন্ন জায়গায় পানি জমতে দেখা গেছে। স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায়, বঙ্গবন্ধু সড়কের অনেক জায়গায় বৃষ্টিতে পানি জমে।

আগামী শুক্রবারও নারায়ণগঞ্জসহ দেশের ৫টি বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত ভারী ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতি ভারী ৮৯ মিলিমিটার বর্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..