গণতন্ত্র পুনরুদ্ধারে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বর হামলায় অগণিত নেতাকর্মী-সমর্থক আহত ও গ্রেফতারের প্রতিবাদে বিএনপির শান্তিপূর্ণ হরতালের সমর্থনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে টায়ারে অগ্নি সংযোগ। রবিবার ২৯ অক্টোবর সকালে সাইনবোর্ড এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে এ অগ্নি সংযোগ করা হয়।
এসময় গতকাল ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টন বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বর হামলায় বিএনপির অনেক নেতাকর্মী-সমর্থক আহত ও গ্রেফতার হয়। সেদিনই দলের কেন্দ্রীয় নির্দেশে সারাদেশে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ঘোষনা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় নির্দেশে সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় হরতাল সফল করতে মাঠে নামে বিএনপির নেতাকর্মীরা।নারায়ণগঞ্জ জেলায়ও সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে হরতাল পালন করে নারায়ণগঞ্জ ছাত্রদল। এসময় সড়কে গাড়ীর টায়ারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়।
এসময় বিএনপি’র এই শান্তিপূর্ণ হরতালের সমর্থনে সকালে ঢাকা-নারায়ণগঞ্জ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরো উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার আবিদুল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...