গণতন্ত্র পুনরুদ্ধারে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে দলের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির সফল করতে নারায়ণগঞ্জে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার ২৯ অক্টোবর সকালে হরতালের সমর্থনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।
এসময় বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে প্রকম্পিত করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড। এর আগে নেতাকর্মীরা সড়কে পেট্রোল ডেলে টায়ারে দিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার আবিদুল হক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...