নারায়ণগঞ্জে ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নারায়ণগঞ্জে ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জে ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মনোননয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত সব প্রার্থীসহ ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছে ৭ জনের মনোনয়নপত্র। জেলার ৫টি আসনে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীদের মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরে গড়মিল তথ্য থাকা, সঠিকভাবে ফরম পূরণ না করা, ঋণ খেলাপি হওয়াসহ বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আফাজ উদ্দিন মোল্লা জামানতের টাকা জমা না দেওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এ আসনে আওয়ামী লীগের গোলাম দস্তগীর গাজী, জাতীয় পার্টির সাইফুল ইসলাম, তৃণমূল বিএনপির অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহাজাহান ভূঁইয়াসহ ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে স্বতস্ত্র প্রার্থী জিকে মামুন দিদার সঠিকভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাজী মো. শরীফুর ইসলাম ক্রেডিট কার্ডে ঋণখেলাপি হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এ আসনে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু ও জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটনসহ বাকী চারজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাকের পার্টির জামিল মিজি জামিনদাতা হিসেবে ঋণ খেলাপি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই কারণে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সিরাজুল হকের প্রার্থিতা বাতিল করা হয়। এ আসনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল কায়সার ও জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকাসহ বাকী ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুল ইসলাম ও কাজী দেলোয়ার হোসেন মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরে গড়মিল থাকায় তাঁদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এ আসনে আওয়ামী লীগের শামীম ওসমান, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকাসহ বাকী ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ৫ জন প্রার্থীর সবারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ আসনে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি। জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ অন্য সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..